
BMDC Reg. No: A-67125
MBBS, BCS (Health), MS (Neurosurgery)
11+ Years Experience
Neurosurgeon (Brain & Neurospine Specialist)
This profile was last updated on
ডাঃ আতিকুর রহমান রিমেল ঢাকার একজন ব্রেইন ও নিউরোস্পাইন বিশেষজ্ঞ নিউরোসার্জন। তিনি সফলতার সাথে MBBS সম্পন্ন করার পর বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান করেন। পরবর্তীতে তিনি নিউরোসার্জারিতে উচ্চতর MS (Neurosurgery) ডিগ্রি অর্জন করেন। তিনি ব্রেইন ও নিউরোসার্জারিতে বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যার মধ্যে জাপান থেকে Advanced Neuro-vascular & Stroke Fellowship ও Endoscopic Skull Base Surgery Fellowship এবং ভারত থেকে Neuroendoscopy Fellowship অর্জন উল্লেখ যোগ্য। নিউরোসার্জারি চিকিৎসায় ওনার দীর্ঘ ১১ বছরেরও বেশি সময়ের ক্লিনিক্যাল ও সার্জিক্যাল অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠান জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল (NINS), ঢাকা -এর নিউরোসার্জারি বিভাগে একজন কনসালটেন্ট নিউরোসার্জন (Consultant Neurosurgeon) হিসেবে দায়িত্বরত আছেন।
ডাঃ আতিকুর রহমান রিমেল মস্তিষ্ক, মেরুদণ্ড ও স্নায়ুতন্ত্রের জটিল রোগের আধুনিক সার্জিক্যাল ও ক্লিনিক্যাল সেবা প্রদান করেন। ওনার চিকিৎসাসেবা ও অপারেশনের প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— মাথা ব্যথা , এন্ডোস্কোপিক পদ্ধতিতে ব্রেইন টিউমার (Endoscopic Brain Surgery) , ব্রেইন স্ট্রোক (Brain Stroke) , মাথায় রক্তক্ষরণ , হাইড্রোকেফালাস বা মাথায় পানি জমা (Hydrocephalus) , ট্রাইজেমিনাল নিউরালজিয়া , অ্যানিউরিজম (Aneurysm) এবং মস্তিষ্কের ট্রমা বা আঘাতের চিকিৎসা । এছাড়া মেরুদণ্ডের সমস্যার মধ্যে কোমর ব্যথা , PLID বা স্পাইনাল কর্ডের হার্নিয়েটেড ডিস্ক (PLID) , মেরুদণ্ডে আঘাত , স্পাইনাল টিউমার , সারভাইক্যাল ডিস্ক , স্পাইন ফিক্সেশন , স্পাইন টিবি এবং Chiari Malformation -এর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। পাশাপাশি শিশুদের জন্মগত ত্রুটি (যেমন: Hydrocephalus , Myelomeningocele ), স্নায়ুতন্ত্রের ভাস্কুলার ডিসঅর্ডার, Carpal Tunnel Syndrome , Peripheral Nerve Injuries সহ বিভিন্ন স্নায়ুবিক জটিলতার আধুনিক সার্জারি দিয়ে থাকেন ।
ডাঃ আতিকুর রহমান রিমেল রোগীদের সুবিধার্থে উত্তরা ও মিরপুরে নিয়মিত চেম্বার করেন এবং চিকিৎসাসেবা দিয়ে থাকেন। ওনার প্রথম চেম্বারটি হলো উত্তরার ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, উত্তরা (বাসা # ৫২, গরীব-ই-নেওয়াজ এভিনিউ, সেক্টর # ১৩, উত্তরা, ঢাকা); যেখানে ওনার রোগী দেখার সময়সূচী হলো প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ওনার দ্বিতীয় চেম্বারটি হলো মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতাল, মিরপুর ১১ (প্লট # ৩১, ব্লক # ডি, মেইন রোড, সেকশন # ১১, মিরপুর, ঢাকা); যেখানে ওনার রোগী দেখার সময়সূচী হলো প্রতি সপ্তাহের শনিবার, সোমবার ও বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। উল্লেখ্য যে, ডাঃ আতিকুর রহমান রিমেল এর সিরিয়াল দিতে অথবা যেকোনো তথ্য জানতে ওনার চেম্বারের নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে হবে।
Dr. Atiqure Rahman Rimel is a neurosurgeon in Dhaka with a focus on brain and neurospine care. He holds MBBS, BCS (Health), and MS (Neurosurgery) qualifications. His profile also includes advanced international training in neurosurgery, including an Advanced Neuro-vascular & Stroke Fellowship from Japan, an Endoscopic Skull Base Surgery Fellowship from Japan, and a Neuroendoscopy Fellowship from India. He has 11 years of clinical and surgical experience in neurosurgery. He is associated with the National Institute of Neurosciences & Hospital, Dhaka, where he serves in the neurosurgery department. His listed designation is Endoscopic Skull Base Surgery Fellowship (Japan), reflecting his specialized training background. This profile presents him as a brain and neurospine specialist neurosurgeon with both academic qualifications and fellowship-based subspecialty exposure.
Dr. Atiqure Rahman Rimel practises as a Neurosurgeon (Brain & Neurospine Specialist), based in Dhaka.
Patients are seen at Ibn Sina Diagnostic & Consultation Center, Uttara, House # 52, Garib-E-Newaz Avenue, Sector # 13, Uttara, Dhaka.
The chamber runs 3pm to 5pm (Monday & Thursday),. Sittings do get rescheduled, so ring first if you are travelling far.
Call the chamber on +8809610009612 while it is open and ask for a serial — there is no online booking.
Yes — the registration recorded for Dr. Atiqure Rahman Rimel is A-67125.
Share your experience with
Dr. Atiqure Rahman Rimel