
BMDC Reg. No: A-69760
MBBS, BCS (Health), MACP (USA), MD (Psychiatry)
11+ Years Experience
Psychiatrist, Addiction Specialist, Psychotherapist, Sexologist
This profile was last updated on
ডাঃ মনিশংকর বালা গোপালগঞ্জ ও মাদারীপুর অঞ্চলের একজন মানসিক রোগ, মাদকাসক্তি, সাইকোথেরাপি ও সাইকো-সেক্সুয়াল মেডিসিন বিশেষজ্ঞ (সাইকিয়াট্রিস্ট)। তিনি সফলতার সাথে MBBS সম্পন্ন করার পর বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) থেকে সাইকিয়াট্রিতে উচ্চতর MD (Psychiatry) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি আমেরিকা থেকে MACP (USA) এবং সাইকো-সেক্সুয়াল মেডিসিনের ওপর বিশেষ সার্টিফাইড কোর্স সম্পন্ন করেছেন। মানসিক স্বাস্থ্য, মাদকাসক্তি নিরাময়, সাইকোথেরাপি ও যৌন স্বাস্থ্য চিকিৎসায় ওনার দীর্ঘ ১১ বছরেরও বেশি সময়ের ক্লিনিক্যাল অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল -এর মনোরোগ বিভাগে ওনার চিকিৎসাসেবা প্রদান করছেন এবং নিয়মিত রোগীদের সুচিকিৎসা দিয়ে যাচ্ছেন।
ডাঃ মনিশংকর বালা মানসিক রোগ, স্নায়বিক জটিলতা, মাদকাসক্তি ও সেক্সুয়াল ডিসফংশনের আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা, সাইকোথেরাপি এবং কাউন্সেলিং সেবা প্রদান করেন। ওনার বিশেষায়িত চিকিৎসার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— ডিপ্রেশন বা বিষন্নতা (Depression) , অ্যাংজাইটি বা দুশ্চিন্তা ও প্যানিক অ্যাটাক (Anxiety & Panic Disorder) , ওসিডি (OCD) বা শুচিতাবায়ু/একই কাজ বারবার করা , এবং সিজোফ্রেনিয়া ও বাইপোলার ডিসঅর্ডার (Schizophrenia & Bipolar Disorder) । এছাড়া অনিদ্রা বা ঘুমের সমস্যা (Insomnia) , মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন চিকিৎসা (Addiction Specialist) , এবং পারিবারিক, মানসিক চাপ ও ব্যক্তিত্বের সমস্যা (Psychotherapy & Counseling) । পাশাপাশি পুরুষ ও নারীর সাইকো-সেক্সুয়াল সমস্যা (Psycho-Sexual Medicine) , যৌন ভীতি, যৌন দুর্বলতা ও মানসিক প্রতিবন্ধকতা জনিত সেক্সুয়াল ডিসফংশন -এর গোপনীয়তা রক্ষা করে আধুনিক চিকিৎসা প্রদান করে থাকেন।
ডাঃ মনিশংকর বালা রোগীদের সুবিধার্থে গোপালগঞ্জ ও মাদারীপুরের টেকেরহাটে নিয়মিত চেম্বার করেন এবং চিকিৎসাসেবা দিয়ে থাকেন। ওনার ১ম চেম্বারটি হলো গোপালগঞ্জের গোপালগঞ্জ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার (১৩৬, কলেজ রোড, গোপালগঞ্জ); যেখানে ওনার রোগী দেখার সময় প্রতি রবিবার থেকে বুধবার দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ওনার ২য় চেম্বারটি হলো মাদারীপুর সদরের প্ল্যানেট হাসপাতাল, মাদারীপুর (১ নং শকুনী, কলেজ রোড, মাদারীপুর সদর, মাদারীপুর); যেখানে ওনার রোগী দেখার সময় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এবং ওনার ৩য় চেম্বারটি হলো টেকেরহাটের সিটি হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মাদারীপুর (টেকেরহাট ১ম সেতু – পশ্চিম পাশে, টেকেরহাট, রাজৈর, মাদারীপুর); যেখানে ওনার রোগী দেখার সময় প্রতি সপ্তাহের শনিবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। উল্লেখ্য যে, ডাঃ মনিশংকর বালা এর সিরিয়াল দিতে অথবা যেকোনো তথ্য জানতে ওনার চেম্বারের নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে হবে।
Dr. Manisankar Bala practises as a Psychiatrist, Addiction Specialist, Psychotherapist, Sexologist, based in Gopalganj.
Patients are seen at Gopalganj Apollo Diagnostic Center, 136, College Road, Gopalganj.
The chamber runs 3pm to 8pm (Sunday to Wednesday), 10am to 6pm (Friday). Sittings do get rescheduled, so ring first if you are travelling far.
Call the chamber on +8801738411341 while it is open and ask for a serial — there is no online booking.
Yes — the registration recorded for Dr. Manisankar Bala is A-69760.
Share your experience with
Dr. Manisankar Bala