
BMDC Reg. No: 10940
BDS (RU), PGT (General Dentistry)
8+ Years Experience
Oral & Dental Surgeon
This profile was last updated on
ডাঃ মোঃ আরশাদ উল্লাহ উত্তরাঞ্চলের একজন অত্যন্ত দক্ষ, আধুনিক ও প্রগতিশীল মুখ এবং দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে BDS (RU) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জেনারেল ডেন্টিস্ট্রির ওপর উচ্চতর PGT (General Dentistry) সম্পন্ন করেন। চিকিৎসা সেবায় তাঁর রয়েছে ৮ বছরেরও বেশি সময় সমৃদ্ধ ক্লিনিক্যাল অভিজ্ঞতা। দন্তরোগের আধুনিক ও লেজারভিত্তিক চিকিৎসায় ওনার বিশেষ পারদর্শিতার জন্য তিনি ডেন্টাল লেজার সার্জারি, অ্যাডভান্সড রুট ক্যানাল ট্রিটমেন্ট, এস্থেটিক ডেন্টিস্ট্রি এবং ডেন্টাল ইমপ্ল্যান্ট সার্জারির ওপর বিশেষায়িত উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল -এর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের লেকচারার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রোগীদের উন্নত ডেন্টাল চিকিৎসা প্রদান করছেন।
তিনি মূলত একজন বিশেষজ্ঞ ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন (ডেন্টিস্ট) । অত্যাধুনিক প্রযুক্তি ও লেজার মেশিন ব্যবহারের মাধ্যমে তিনি দাঁত, মাড়ি ও মুখমণ্ডলের যেকোনো জটিল সমস্যার ব্যথামুক্ত চিকিৎসা দিয়ে থাকেন। ওনার বিশেষায়িত চিকিৎসার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—আধুনিক ও দীর্ঘস্থায়ী রুট ক্যানাল ট্রিটমেন্ট (Advanced Root Canal) , নিখুঁত পদ্ধতিতে ডেন্টাল ইমপ্ল্যান্ট (Implant) , দাঁতের নান্দনিক বা এস্থেটিক চিকিৎসা এবং লেজার প্রযুক্তির মাধ্যমে দাঁতের মাড়ির অপারেশন। এ ছাড়া আক্কেল দাঁতের জটিল সার্জারি (Impacted Tooth), হাড় ও চোয়ালের সমস্যা, দাঁতের স্কেলিং ও পলিশিং, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতের ক্যাপ ও ব্রিজ এবং শিশুদের দাঁতের যেকোনো সমস্যায় তিনি অত্যন্ত নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মান বজায় রেখে সুচিকিৎসা প্রদান করেন।
ডাঃ মোঃ আরশাদ উল্লাহ স্যার রংপুর ও ঠাকুরগাঁওয়ের রোগীদের সুবিধার্থে ওনার ব্যক্তিগত বিশেষায়িত ডেন্টাল কেয়ার সেন্টারে নিয়মিত রোগীদের পরামর্শ ও সেবা দিয়ে থাকেন। ওনার রংপুরের চেম্বারটি হলো ডাঃ আরশাদ স্পেশালাইজড ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার, রংপুর (৮ তলা মসজিদের সামনে, শিহাব মার্ট ও আল শেফা সার্জিক্যাল এর ২য় তলা, ধাপ, রংপুর) ; যেখানে উনি প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩.৩০ মিনিট থেকে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করেন (উল্লেখ্য যে, প্রতি সপ্তাহের শুক্রবার এই চেম্বারটি বন্ধ থাকে)। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের রোগীদের সুবিধার্থে ওনার দ্বিতীয় চেম্বারটি হলো ডাঃ আরশাদ স্পেশালাইজড ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার, ঠাকুরগাঁও (জজ কোর্টের সামনে ও ঠাকুরগাঁও পৌরসভার গেটের বিপরীতের রাস্তা সংলগ্ন, বঙ্গবন্ধু রোড, ঠাকুরগাঁও) ; এই চেম্বারে উনি প্রতি সপ্তাহের শুক্রবার সকাল ৯.৩০ মিনিট থেকে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত এবং শনিবার সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীদের নিয়মিত বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করে থাকেন।
Dr. Md. Arsad Ullah practises as a Oral & Dental Surgeon, based in Rangpur.
Patients are seen at Dr. Arsad Specialized Oral & Dental Care, Rangpur, In Front of 8 Tola Masjid, 2nd Floor of Sihab Mart & Al Shefa Surgical, Dhap, Rangpur.
The chamber runs 3.30pm to 9.30pm (Closed: Friday). Sittings do get rescheduled, so ring first if you are travelling far.
Call the chamber on +8801410041984 while it is open and ask for a serial — there is no online booking.
Yes — the registration recorded for Dr. Md. Arsad Ullah is 10940.
Share your experience with
Dr. Md. Arsad Ullah