
BMDC Reg. No: A-72490
MBBS (DU), BCS (Health), MS (Surgical Oncology),
Cancer & Tumor Surgery Specialist Female Surgical Oncologist - Oncoplastic Breast Surgeon
This profile was last updated on
ডাঃ মির্জা আফছানা ইয়াসমিন তিথি দেশের ময়মনসিংহের অত্যন্ত দক্ষ ক্যান্সার ও টিউমার সার্জারী বিশেষজ্ঞ (নারী সার্জিক্যাল অনকোলজিস্ট – অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন) । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে MBBS (DU) সম্পন্ন করার পর মর্যাদাপূর্ণ BCS (Health) ক্যাডারে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে সার্জিক্যাল অনকোলজি বিষয়ের ওপর দেশের সর্বোচ্চ ডিগ্রি MS (Surgical Oncology) অর্জন করেন। দীর্ঘ ক্লিনিক্যাল ও ক্যান্সার সার্জারি অভিজ্ঞতাসম্পন্ন এই গুণী চিকিৎসক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল -এর একজন বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত আছেন।
তিনি মূলত আধুনিক ও আন্তর্জাতিক মানের সার্জিক্যাল পদ্ধতিতে নারীদের স্তন বা ব্রেস্ট এবং শরীরের বিভিন্ন অংশের জটিল ক্যান্সার ও টিউমারের সুচিকিৎসা এবং সফল অস্ত্রোপচার করে থাকেন। ওনার বিশেষায়িত সার্জিক্যাল চিকিৎসার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার (Breast Cancer) ও অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, খাদ্যনালী, পাকস্থলী, অন্ত্র ও পায়ুপথ ক্যান্সার , এবং স্কিন বা চর্ম ক্যান্সার । এ ছাড়া তিনি লিভারের জটিলতা, পিত্তথলি, প্যানক্রিয়াস, পিত্তনালী ক্যান্সার এবং শরীরের যেকোনো অংশের টিউমার ও ক্যান্সার সার্জারী (Tumor & Cancer Surgery) অত্যন্ত নিখুঁত, যত্নসহকারে ও বিশেষ গোপনীয়তা বজায় রেখে সম্পন্ন করতে বিশেষভাবে পারদর্শী।
ডাঃ মির্জা আফসানা ইয়াসমিন তিথি ম্যাম ময়মনসিংহের প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে নিয়মিত রোগী দেখেন। ওনার সিরিয়াল বুকিং করার জন্য আপনি ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সপ্তাহের শনিবার থেকে বুধবার প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ময়মনসিংহের প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে (ইউনিট ১) ওনার রোগী দেখার সময় নির্ধারিত রয়েছে। উল্লেখ্য যে, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার ওনার চেম্বারটি বন্ধ থাকে।
Dr. Mirza Afsana Yesmin Tithi practises as a Cancer & Tumor Surgery Specialist Female Surgical Oncologist - Oncoplastic Breast Surgeon, based in Mymensingh.
Patients are seen at Pranto Specialized Hospital (Unit-1), Mymensingh, 207, Charpara (Opposite to Medical College Hospital Gate), Mymensingh.
The chamber runs 3pm to 9pm (Closed: Thu & Friday). Sittings do get rescheduled, so ring first if you are travelling far.
Call the chamber on +8801349632454 while it is open and ask for a serial — there is no online booking.
Yes — the registration recorded for Dr. Mirza Afsana Yesmin Tithi is A-72490.
Share your experience with
Dr. Mirza Afsana Yesmin Tithi