
BMDC Reg. No: A-63519
MBBS, BCS (Health), MS (Surgical Oncology), MCPS (Surgery)
Cancer Surgery & Laparoscopic Surgery Specialist
This profile was last updated on
ডাঃ এস. এম. সাকিব কবির খুলনার একজন অভিজ্ঞ ক্যানসার সার্জন, সার্জিক্যাল অনকোলজিস্ট ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ। তিনি সফলতার সাথে MBBS সম্পন্ন করার পর বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান করেন। পরবর্তীতে তিনি সার্জারিতে MCPS (Surgery) এবং সার্জিক্যাল অনকোলজিতে উচ্চতর MS (Surgical Oncology) ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন চিকিৎসক। ক্যানসার সার্জারি, বায়োপসি, কেমোপোর্ট স্থাপন এবং জেনারেল ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারে ওনার বিশেষায়িত ক্লিনিক্যাল ও সার্জিক্যাল অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খুলনা -এ একজন কনসালটেন্ট সার্জন (Consultant Surgeon) হিসেবে দায়িত্বরত আছেন এবং নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
ডাঃ এস. এম. সাকিব কবির ক্যানসার স্ক্রিনিং, নির্ণয়, সার্জারি এবং সাধারণ ও ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার পরিচালনা করেন। ওনার বিশেষায়িত সেবা ও চিকিৎসার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— স্তনে ক্যানসার ও টিউমার (Breast Cancer) , পাকস্থলী ও পিত্তথলির ক্যানসার (Gastric & Gallbladder Cancer) , কোলন ও রেকটাল ক্যানসার (Colorectal Cancer) , এবং সারকোমা ও ওভারী/জরায়ু ক্যানসার অপারেশন । এছাড়া ক্যানসার স্ক্রিনিং ও স্ট্রেজিং , বায়োপসি (কোর বায়োপসি, সিটি গাইডেড কোর বায়োপসি, এন্ডোস্কোপিক বায়োপসি) , কিমোপোর্ট স্থাপন , সার্জিক্যাল এন্ডোস্কোপি এবং ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলির পাথর ও সাধারণ সার্জারি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে থাকেন।
ডাঃ এস. এম. সাকিব কবির রোগীদের সুবিধার্থে খুলনায় ২টি ভিন্ন কেন্দ্রে নিয়মিত চেম্বার করেন এবং চিকিৎসাসেবা দিয়ে থাকেন। ওনার ১ম চেম্বারটি হলো ময়লাপোতা মোড়ের খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল (রুম: ৪৫১, ২৫/২৬, কেডিএ অ্যাভিনিউ, ময়লাপোতা মোড়, খুলনা); যেখানে ওনার রোগী দেখার সময় প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)। ওনার ২য় চেম্বারটি হলো বাবু খান রোডের সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স (রুম: ২১১, ৫৮, বাবু খান রোড, খুলনা); যেখানে ওনার রোগী দেখার সময় প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)। উল্লেখ্য যে, ডাঃ এস. এম. সাকিব কবির এর সিরিয়াল দিতে অথবা যেকোনো তথ্য জানতে ওনার চেম্বারের নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে হবে।
Dr. S. M. Sakib Kabir practises as a Cancer Surgery & Laparoscopic Surgery Specialist, based in Khulna.
Patients are seen at Khulna City Medical College & Hospital, (Room: 451) 25/26, KDA Avenue, Moilapota Mor, Khulna.
The chamber runs 3pm to 5pm (Closed: Friday). Sittings do get rescheduled, so ring first if you are travelling far.
Call the chamber on +8801300598102 while it is open and ask for a serial — there is no online booking.
Yes — the registration recorded for Dr. S. M. Sakib Kabir is A-63519.
Share your experience with
Dr. S. M. Sakib Kabir