
BMDC Reg. No: A-26999
MBBS, MCPS, DLO, FCPS, FACS
28+ Years Experience
ENT (Ear, Nose, Throat) Specialist & Head Neck Surgeon
This profile was last updated on
অধ্যাপক (ব্রিগেঃ জেনাঃ) ডাঃ মোঃ বশির আহমেদ ঢাকার একজন বিশিষ্ট নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। তিনি সফলতার সাথে MBBS সম্পন্ন করার পর নাক, কান ও গলা রোগে MCPS , DLO এবং FCPS (ENT) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি আমেরিকা থেকে মর্যাদাপূর্ণ FACS ফেলোশিপ, ভারতের AIIMS (নয়া দিল্লি) থেকে পোস্ট গ্র্যাজুয়েট ফেলোশিপ, ভারতের বেঙ্গালুরু থেকে স্কালবেস সার্জারিতে ডিপ্লোমা এবং দুবাই (AVISA) থেকে আন্তর্জাতিক ভেস্টিবুলার ডিপ্লোমা লাভ করেন। তিনি মাইক্রোইয়ার সার্জারি, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, রাইনোপ্লাস্টি, থাইরয়েড ও হেড নেক ক্যানসার সার্জারির ওপর ভারতের মুম্বাই, কোয়েম্বাটুর ও দিল্লি থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। নাক, কান ও গলা রোগে ওনার দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময়ের এক সুবিশাল প্র্যাকটিক্যাল ও সার্জিক্যাল অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH, ঢাকা) -এর ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি বিভাগের উপদেষ্টা বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান (Advisor Specialist & HOD) হিসেবে দায়িত্বরত আছেন।
অধ্যাপক (ব্রিগেঃ জেনাঃ) ডাঃ মোঃ বশির আহমেদ নাক, কান, গলা এবং মাথা ও ঘাড় সংক্রান্ত নানাবিধ জটিল রোগের আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা এবং সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। ওনার বিশেষায়িত চিকিৎসার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— কান পাকা রোগ ও কান দিয়ে পানি পড়া , কানের পর্দা ফাটা , কানে কম শোনা বা মাথা ঘোরা (Vertigo) , এবং মাইক্রোসার্জারির মাধ্যমে কানের পর্দা পুনর্গঠন। এছাড়া এন্ডোস্কোপিক পদ্ধতিতে সাইনাসের জটিল চিকিৎসা (FESS) , নাকের পোলিপ (Nasal Polyp) , নাকের হাড় বাঁকা (DNS) এবং নাকের সৌন্দর্যবর্ধন বা রাইনোপ্লাস্টি (Rhinoplasty) । পাশাপাশি টনসিলের সমস্যা (Tonsillitis) , কণ্ঠস্বর বসে যাওয়া বা স্বরভঙ্গ , থাইরয়েডের সমস্যা ও সার্জারি , গলার টিউমার ও হেড নেক ক্যানসার সার্জারি সহ স্কালবেস ও মাইক্রোভাস্কুলার সার্জারি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে থাকেন।
অধ্যাপক (ব্রিগেঃ জেনাঃ) ডাঃ মোঃ বশির আহমেদ উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে নিয়মিত চেম্বার করেন এবং রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। ওনার চেম্বারটি হলো লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার (০৯, গরিব-ই-নেওয়াজ এভিনিউ, সেক্টর # ১৩, উত্তরা, ঢাকা)। ওনার নিয়মিত রোগী দেখার সময়সূচী হলো: প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার রাত ৭:৩০টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত (উল্লেখ্য যে, প্রতি সপ্তাহের শুক্রবার এই চেম্বারটি বন্ধ থাকে)। অধ্যাপক (ব্রিগেঃ জেনাঃ) ডাঃ মোঃ বশির আহমেদ এর সিরিয়াল দিতে অথবা যেকোনো তথ্য জানতে ওনার চেম্বারের নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে হবে।
Prof. (Brig. Gen.) Dr. Md. Bashir Ahmed practises as a ENT (Ear, Nose, Throat) Specialist & Head Neck Surgeon, based in Dhaka.
Patients are seen at Lubana General Hospital & Cardiac Center, 09, Garib-E-Newaz Avenue, Sector # 13, Uttara, Dhaka.
The chamber runs 7.30pm to 9.30pm (Closed: Friday). Sittings do get rescheduled, so ring first if you are travelling far.
Call the chamber on +8809613774488 while it is open and ask for a serial — there is no online booking.
Yes — the registration recorded for Prof. (Brig. Gen.) Dr. Md. Bashir Ahmed is A-26999.
Share your experience with
Prof. (Brig. Gen.) Dr. Md. Bashir Ahmed